Sylhet Today 24 PRINT

কোহলি আউট হলে আনুশকাকে দোষ কেন, প্রশ্ন সৌরভের!

সিলেটুডে স্পোর্টস ডেস্ক |  ২৭ মার্চ, ২০১৫

বিশ্বকাপে বিরাট কোহলির ব্যাটে রান নেই। একমাত্র পাকিস্তানের সঙ্গে ম্যাচটি ছাড়া বাকি সবগুলিতেই বিরাটের ব্যাটে রানের খরা।

বৃহস্পতিবারের সেমিফাইনালেও মাত্র ১ রানেই যবনিকা ঘটে তাঁর ইনিংসে। তাঁকে বড় ম্যাচে জ্বলে ওঠার খেলোয়াড় বলে সার্টিফিকেট দিয়েছিলেন খোদ মহেন্দ্র সিংহ ধোনি। কিন্তু যেদিন তাঁর জ্বলে ওঠার দরকার ছিল, সেদিনই তিনি একেবারে নিস্প্রভ রইলেন।

আর তাঁর এই ব্যর্থতার মূলে আনুশকা শর্মাকে দায়ী করে নিন্দুক, সমালোচকরা টুইটারে ঝড় তুলেছেন । কিন্তু এটা একেবারেই অনুচিত বলে মনে করেন সৌরভ গাঙ্গুলি।

সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর, যাঁরা আনুশকাকে বিরাটের খারাপ পারফরম্যান্সের জন্য কাঠগড়ায় তুলছেন, তাঁদের মানসিক অপরিপক্কতাই প্রকট হয়ে উঠল বলে জানিয়েছেন প্রাক্তন ভারতীয়  ক্রিকেট অধিনায়ক। এ ধরনের লোকজনের মানসিকতা পীড়া দেয়, বলেছেন তিনি।

তাঁর প্রশ্ন, আনুশকা কী অন্যায় করেছেন? তিনি শুধু একটা ম্যাচ দেখতে গিয়েছেন, যেমন গিয়েছেন অন্য ক্রিকেটারদের পরিবারের সদস্যরা। কোহলির পারফরম্যান্সের জন্য তাঁকে দোষ দেওয়াটা অন্যায়। এটা ওদের অপরিণত মানসিকতারই পরিচয়।

পাশাপাশি সৌরভ মন্তব্য করেছেন, দুটি মানুষের ভালবাসার সম্পর্কে কোনও অন্যায় নেই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.