Sylhet Today 24 PRINT

পর্তুগালকে বিধ্বস্ত করে সেমিতে জার্মানি

রিও অলিম্পিক ২০১৬

স্পোর্টস ডেস্ক |  ১৪ আগস্ট, ২০১৬

রিও অলিম্পিকে কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে বিধ্বস্ত করে সেমিফাইনালে উঠেছে জার্মানি। পুরুষ ফুটবলের এ ম্যাচে পর্তুগালকে ৪-০ গোলে হারায় জার্মানি।

স্থানীয় সময় শনিবার (১৩ আগস্ট) অনুষ্ঠিত ম্যাচে জার্মানদের প্রাধান্য ছিল স্পষ্ট। একের পর এক আক্রমণে ত্রস্ত ছিল পর্তুগালের রক্ষণ।

প্রথমার্ধ শেষ হওয়ার একটু আগেই আর্সেনালের ফুটবলার সার্গে নাবরি গোল করেন। চার ম্যাচে এ নিয়ে নাবরির গোল ৬ টি। আসরে সর্বোচ্চ গোলদাতা হিসেবে এখন কেবলই নাবরির নাম।

৫৭ মিনিটের সময় গোল করে এগিয়ে দেন বুরুসিয়া ডর্টমুন্ডের ডিফেন্ডার ম্যাথিয়াস জিনটার। কর্নার থেকে উড়ে আসা বলে হেডে দিয়ে জড়িয়ে দেন জালে। ম্যাথিয়াস ২০১৪ সালের বিশ্বকাপ জয়ী দলে ছিলেন।

এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি রিকার্ডো- সালভাদরদের পর্তুগাল। বরং জার্মানির আক্রমণ বাঁচাতে হিমশিম খেতে হয়েছে পর্তুগালকে।

শেষদিকে ৭৫ মিনিটে ডেভি ও ৮৭ মিনিটে ম্যাক্স ফিলিপ গোল করে জার্মানির বড় জয় নিশ্চিত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.