Sylhet Today 24 PRINT

সুয়ারেজ-হাদ্দাদির গোলে বার্সার জয়

স্পোর্টস ডেস্ক |  ১৫ আগস্ট, ২০১৬

লুইস সুয়ারেজ ও মুনির এল হাদ্দাদির গোলে সেভিয়ার বিপক্ষে সুপারকোপায় ২-০ ব্যবধানে জয় পেয়েছে বার্সেলোনা।  

সোমবার সেভিয়ার মাঠ স্তাদিও রামন সানচেজ পিজুয়ানে আতিথিয়েতা নিতে যায় বার্সা। তবে খেলার প্রথমার্ধ কেউ কোনো গোলের দেখা না পেলেও মাঠে আধিপত্য বিস্তার করে সেভিয়া। বেশ কয়েকবার স্বাগতিকরা গোলের সুযোগ তৈরি করে।

কিন্তু বিরতির পর নিজেদের ফিরে পায় কাতালানরা। এরই সুবাদে ম্যাচের ৫৪ মিনিটে সফরকারীদের এগিয়ে দেন সুয়ারেজ। আরদা তুরানের সহায়তায় গোলটি করেন গত মৌসুমে বার্সার সর্বোচ্চ গোলদাতা সুয়ারেজ।

এদিকে ম্যাচের ৭৭ মিনিটে তুরানের বদলি ফুটবলার হিসেবে মাঠে নামেন বার্সার ভবিষ্যত তারকা মুনির। আর চার মিনিট পরেই বাজিমান করেন তিনি লিওনেল মেসির পাস থেকে বল পেয়ে বার্সার লিড বাড়ান তিনি।

ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে এনরিক শিষ্যরা।আগামী বুধবার বার্সেলোনার মাঠে হবে দ্বিতীয় লেগ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.