Sylhet Today 24 PRINT

বিশ্বকাপ ফাইনালের আম্পায়ার ধর্মসেনা ও কেটেলবরো

সিলেটুডে স্পোর্টস ডেস্ক |  ২৭ মার্চ, ২০১৫

ভারত অস্ট্রেলিয়া সেমিফাইনালে ভালো আম্পায়ারিং করার পুরষ্কার পেলেন শ্রীলঙ্কান কুমার ধর্মসেনা এবং  ইংল্যান্ডের রিচার্ড কেলেটবরো। দক্ষিণ আফ্রিকার মারাইস এরাসমস কে রাখা হয়েছে তৃতীয় আম্পায়ার বা টিভি আম্পায়ার হিসেবে।

তবে ফাইনালেও চতুর্থ (রিজার্ভ) আম্পায়ার হিসেবে থাকবেন বিতর্কিত ইয়ান গৌল্ড।  ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন শ্রীলঙ্কার রঞ্জন মাদুগালে।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচের অফিসিয়ালদের নাম জানায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আগামী রোববার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এবারের আসরের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই সহ-আয়োজক অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড।

প্রথম সেমি-ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে পৌঁছায় নিউ জিল্যান্ড।

দ্বিতীয় সেমি-ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে ৯৫ রানের জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.