Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে ৪৫ তম জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ২১ আগস্ট, ২০১৬

রবিবার (২১ আগস্ট) সকালে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে ৪৫ তম জাতীয় গ্রীষ্মকালীন স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

মোঃ আব্দুল মোমিন এর সঞ্চালনায় এবং শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শহীদুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল দি বাডস্ রেসিডেন্সিয়্যাল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব লে.ক.অব. জাফর আহমদ, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী অয়ন চৌধুরী, শ্রী বিপ্লব কান্তি দাশ, শ্রী তপন কান্তি রক্ষিত, জনাব মোল্লা সহীদ আহমদ প্রমুখ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান শ্রী রনধীর কুমার দেব এবং বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী অর্ধেন্দু কুমার দেব  ।

এবারের প্রতিযোগিতায় মোট ১৪ টি ফুটবল টিম এবং ২১টি স্কুল-মাদ্রাসা ফুটবল, হ্যান্ডবল, সাঁতার, কাবাডি প্রতিযোগিতায় অংশ নিবে।

২৩ আগস্ট ফাইনাল এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে বলে জানান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শ্রী দিলীপ কুমার বর্ধন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.