Sylhet Today 24 PRINT

বাংলাদেশ ও রাশিয়াকে সাফল্য উৎসর্গ করলেন মার্গারিটা

স্পোর্টস ডেস্ক |  ২২ আগস্ট, ২০১৬

অলিম্পিকে রিদমিক জিমন্যাস্টিকে স্বর্ণ জেতার পর সাফল্যটা উৎসর্গ করেছেন বাংলাদেশ-রাশিয়া দুই দেশকেই।

প্রতিক্রিয়ায় তিনি বলেছেন ‘আমার এই জয় দুই দেশের জন্যই।’ বাংলাদেশের হয়ে একবার অবশ্য জার্মানিতে জুনিয়র চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিলেন রিটা। বাংলাদেশ ও রাশিয়া দুই দেশেরই পাসপোর্ট আছে তাঁর।

 

তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন রাশিয়ারই ইয়ানা কুদ্রাভতসেভাকে হারিয়ে রিও অলিম্পিকে এই ইভেন্টে সোনা জিতেছেন মার্গারিটা মামুন। মার্গারিতার স্কোর ৭৬.৪৮৩। হিটে প্রথম হয়ে ফাইনালে উঠেছিলেন। তাতে সবাইকে মুগ্ধ করে ছাড়িয়ে গেলেন হিটের স্কোর। ২০১৩ সালে কিয়েভে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ও কাজানে গ্রীষ্মকালীন ইউনিভার্সিয়াদে অল-অ্যারাউন্ড চ্যাম্পিয়ন হয়ে প্রথম সবার নজর কাড়েন মার্গারিটা, মা-বাবা যাঁকে ডাকেন রিতা নামে।

তার বাবা আবদুল্লাহ আল মামুন রাজশাহীর দুর্গাপুরের সন্তান। মা আনা রাশিয়ার সাবেক জিমন্যাস্ট। আশির দশকে আবদুল্লাহ আল মামুন তৎকালীন সোভিয়েত ইউনিয়নে পড়াশোনা করতে গিয়ে সেখানেই বিয়ে করে স্থায়ী হয়ে যান। রিতার জন্ম মস্কোতেই। বাংলাদেশেও অনেকবার এসেছেন তিনি। খেলেছেন বাংলাদেশ জুনিয়র দলের হয়েও। কাগজপত্র জটিলয়ায় ইচ্ছা থাকা স্বত্ত্বেও লাল সবুজ পতাকা নিয়ে নামা হয়নি তার। স্বর্ণ জিতেছেন রাশিয়ার হয়েই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.