Sylhet Today 24 PRINT

শ্রীলঙ্কার বিপক্ষে ফকনারের হ্যাটট্রিক

স্পোর্টস ডেস্ক |  ২৪ আগস্ট, ২০১৬

ওয়ানডে ক্রিকেটে নিজের প্রথম হ্যাটট্রিক তুলে নিলেন অস্ট্রেলিয়ান পেসার জেমস ফকনার। বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে পরপর তিন বলে তিনটি উইকেট শিকার করেন ফকনার।

ষষ্ঠ অজি বোলার হিসেবে ওয়ানডেতে হ্যাটট্রিক করলেন তিনি। আর ওয়ানডে ক্রিকেটে এটি ৪০তম হ্যাটট্রিক।

শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ওয়ানডেতে ৪৬তম ওভারের শেষ বলে কুশল পেরেরাকে আউট করেন ফকনার। পরের ওভারের প্রথম বলে লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজকে হেনরিকসের কাছে ক্যাচ আর পরের বলে থিসারা পেরেরাকে বোল্ড করে লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় অস্ট্রেলিয়ান বোলার হিসেবে হ্যাটট্রিক তুলে নেন তিনি।

ম্যাচে আগে ব্যাট করে শ্রীলঙ্কা তুলেছে ২৮৮ রান। জয়ের জন্য ২৮৯ রানের লক্ষ্যে ব্যাট করছে অস্ট্রেলিয়া।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.