সিলেটুডে স্পোর্টস ডেস্ক | ২৯ মার্চ, ২০১৫
টসে জয় লাভ করে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রান্ডন ম্যাককুলাম । নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া একাদশে কোন পরিবর্তন নেই । টস জিতলে অস্ট্রেলিয়া অধিনায়ক মাইকেল ক্লার্কও ব্যাটিং নিতেন বলে জানিয়েছেন ।
এই ম্যাচ দিয়েই ক্যারিয়ারের ইতি টানছেন কিউই দলের ড্যানিয়েল ভেট্টোরি এবং ওয়ানডে থেকে অবসর নিচ্ছেন অসি কাপ্তান ক্লার্ক ।
বিশেষজ্ঞর বলছেন এই পিচে প্রথমে ব্যাট করে বড় রান সংগ্রহ করতে পারে রান তাড়া করে জেতা অনেক কঠিন তবে স্বাগতিক অস্ট্রেলিয়ার জন্য অনেক কিছুই অসম্ভব নয় । সব মিলিয়ে একটি জম্পেশ লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে ।
অস্ট্রেলিয়া একাদশঃ
AJ Finch, DA Warner, SPD Smith, MJ Clarke*, SR Watson, GJ Maxwell, JP Faulkner, BJ Haddin†, MG Johnson, MA Starc, JR Hazlewood
নিউজিল্যান্ড একাদশঃ
MJ Guptill, BB McCullum*, KS Williamson, LRPL Taylor, GD Elliott, CJ Anderson, L Ronchi†, DL Vettori, MJ Henry, TG Southee, TA Boult