Sylhet Today 24 PRINT

ক্লার্কের রাজকীয় বিদায়

ক্রীড়া প্রতিবেদক |  ২৯ মার্চ, ২০১৫

ফাইনালের একদিন আগেই সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন বিশ্বকাপ ফাইনালই তাঁর জীবনের শেষ ওয়ানডে। টেস্ট ক্রিকেট চালিয়ে গেলে রঙিন পোশাক তোলে রাখার সবচেয়ে বড় উপলক্ষ হাতছাড়া করতে চাননি অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। বড় উপলক্ষ্যে তাই দারুণ এক বিদায় হল তাঁর । নিজ দেশকে বিশ্বকাপ জিতিয়ে স্থান করে নিলেন ইতিহাসে।

আলান বোর্ডার , স্টিভ ওয়াহ আর রিকি পন্টিং দের মতো গ্রেটদের পাশের নতুন নাম মাইকেল ক্লার্ক । এই চারজন অধিনায়কের হাত ধরেই যে অস্ট্রেলিয়া জিতল ৫টি বিশ্বকাপ ।
৩৪ বছর বয়সী ক্লার্কের ওয়ানডে অভিষেক হয় ২০০৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে এডেইলেডে । ২৪৫টি ওয়ানডে খেলে ৪৪.৫৮ গড়ে রান করেছে ৭৯৮১ । ৮টি শতকের সাথে রয়েছে ৫৮ টি অর্ধশত রানের ইনিংস । সর্বোচ্চ ১৩০ রান ।

ডানহাতি এই মিডল অর্ডার ব্যাটসম্যান বাঁহাতে স্পিন করে উইকেটও নিয়েছেন ৫৭টি। এরমধ্যে রয়েছে একবার ৩৫ রানে ৫ উইকেট নেয়ার সাফল্যও ।

রঙিন পোশাকে ক্ল্যাসিক্যাল ক্লার্ককে তাই মিস করবে ক্রিকেট বিশ্ব । বিশেষ করে মিস করবে তাঁর আক্রমনাত্মক অধিনায়কত্ব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.