Sylhet Today 24 PRINT

প্রস্তুতি ম্যাচ খেলতে সিলেটে এইচপির ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক |  ২৭ আগস্ট, ২০১৬

সিলেটে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে শুক্রবার সকালে মিরপুরের একাডেমী ছেড়েছে এইচপির ক্রিকেটাররা। আজ শনিবার অনুশীলন করে রবিবার ম্যাচ খেলতে মাঠে নামবে ক্রিকেটাররা

কোচ মিজানুর রহমান বাবুল অবশ্য আশাবাদী তার শিষ্যদের নিয়ে। এ ব্যাপারে তিনি একদিন আগে বাংলা সংবাদ মাধ্যমকে, ‘সামনে বিসিএল আছে। এ ক্যাম্পের মূল উদ্দেশ্য ছিল লংগার ভার্সনের জন্য ছেলেদের তৈরি করা। বড় পরিসরের ক্রিকেটে আমরা এমনিতেও পিছিয়ে। টেকটিস, টেকনিক নিয়ে আমরা যে কাজ করলাম ওটার একটা প্রতিফলন দেখা যাবে সিলেটে ও ফতুল্লার প্রস্তুতি ম্যাচে।’

এইচপির হেড কোচ সায়মন হেলমটকে ছাড়াই গত ১৭ জুলাই ২৫ ক্রিকেটারকে নিয়ে শুরু হয়েছিল ছয় সপ্তাহের ক্যাম্প।

এই ক্যাম্পে কোচ হিসেবে কাজ করেছেন জাফরুল ইসলাম, সোহেল রহমান, মোহাম্মদ রফিক, ওয়াহিদুলগনি, সারোয়ার ইমরান ও মিজানুর রহমান বাবুল। পেস বোলিং পরামর্শক হিসেবে ক্যাম্পের পেসার নিয়ে কাজ করে গেছেন পাকিস্তানের সাবেক পেসার আকিব জাভেদ। আর স্পিন বোলিং পরামর্শক হিসেবে কাজ করে গেছেন সাবেক ভারতীয় অফস্পিনার ভেঙ্কটপতি রাজু।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.