Sylhet Today 24 PRINT

ইংল্যান্ডের আগেই বাংলাদেশে আসতে পারে আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক |  ২৭ আগস্ট, ২০১৬

অনিশ্চয়তার মুখে ঝুলতে থাকা বাংলাদেশ সফর নিশ্চিত করেছে ইংল্যান্ড। আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে খেলতে আসবেন ইংলিশ ক্রিকেটাররা।

তবে ইংল্যান্ডের সফরের আগেই একটি ওয়ানডে সিরিজ খেলার সম্ভাবনা আছে টাইগারদের। তিন ম্যাচের সেই ওয়ানডে সিরিজে টাইগারদের প্রতিপক্ষ হতে পারে আফগানিস্তান।

আফগানিস্তানের বাংলাদেশ সফর এখনো নিশ্চিত না হলেও বিসিবি সূত্রে এমন তথ্য জানা গেছে।

বিসিবির সিইও নিজামউদ্দীন চৌধুরী সুজন বলেন, "আমরা কয়েকটি দলের সঙ্গে কথা বলছি। ইংল্যান্ড সিরিজের আগে দুই-তিনটা ওয়ানডে খেলার চেষ্টা করছি। এখনও কিছু নিশ্চিত হয়নি। তবে দুই বা তিনটি ম্যাচ খেলার জন্য কোনও না কোনও দল আসতে পারে। তবে কারা আসছে এখনও নিশ্চিত নয়।’

জানা গেছে, আফগানিস্তানের সঙ্গে যোগাযোগ করেছে বিসিবি এবং আফগানিস্তান এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.