সিলেটুডে স্পোর্টস ডেস্ক | ২৯ মার্চ, ২০১৫
আইসিসি'র গঠনতন্ত্র অনুযায়ী ৩.৩ তে লেখা আছে বিশ্বকাপ সহ বড় টুর্নামেন্টে বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রফি হস্তান্তর করবেন আইসিসি সভাপতি। বর্তমান আইসিসি সভাপতি আ হ ম মোস্তফা কামালকে তা দিতে দেয়া হয়নি । অনেকটা জোর করে ট্রফি দেন বিসিসিআই এর সাবেক সভাপতি এবং আইসিসি চেয়ারম্যান এস শ্রীনিবাসন । এমনকি আইসিসি'র মিটিং-এ কামালকে অনেকটা অপমান করেন শ্রীনিবাসন। ট্রফি দিতে না পারায় পুরষ্কার বিতরনী অনুষ্ঠান বর্জন করে বাংলাদেশী সাংবাদিকদের কামাল জানিয়েছেন দেশে ফিরে তিনি সিদ্ধান্ত নিবেন কি করবেন । এছাড়াও তিনি বলেন , আইসিসিকে কারা নষ্ট করছে তাঁদের সবার নাম ফাঁস করবেন তিনি ।
মূলত বাংলাদেশ-ভারত বিতর্কিত ম্যাচ নিয়ে কথা বলায় কামালের উপর চটেছেন শ্রীনিবাসন । ১৯ মার্চ ইতিহাসের কলঙ্কতম ম্যাচে একের পর এক অবিশ্বাস্য রকমের বাজে সিদ্ধান্তের ফলে কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নেয় বাংলাদেশ । কামাল ঐ ম্যাচ নিয়ে কথা বলায় শ্রীনিবাসন তথা ভারত ভালোভাবে নেয়নি এটা পরিষ্কার ।
সেই ম্যাচের পর সারা বিশ্বেই তীব্র প্রতিক্রিয়া হয় । বাংলাদেশে সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েন । শ্রীনিবাসনের এই দাপটকে বাজে দৃষ্টান্ত হিসেবে দেখছেন অনেকেই । আইসিসি যে আসলেই ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলে পরিনত হয়েছে ফাইনালের এই ঘটনাই তাঁর প্রমান বলে মত দিয়েছেন ক্রিকেট সংশ্লিষ্টরা ।
স্পট ফিক্সিংয়ের বিতর্কের বোঝা মাথায় নিয়ে এই শ্রীনিকে কিন্তু আদালতের নির্দেশে সরে যেতে হয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সভাপতির পদ থেকে। এমন বিতর্কিত ব্যক্তি কিনা এখন আইসিসির সর্বময় ক্ষমতার অধিকারী