Sylhet Today 24 PRINT

সিলেটকে হারিয়ে ফাইনালে সুনামগঞ্জ

বিভাগীয় কমিশনার কাপ ফুটবল

ক্রীড়া প্রতিবেদক |  ২৭ আগস্ট, ২০১৬

বিভাগীয় কমিশনার কাপ ফুটবলে সিলেটকে হারিয়ে ফাইনালে উন্নীত হয়েছে সুনামগঞ্জ জেলা দল। শনিবার সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ট্রাইব্রেকারে সিলেটকে ৫-৪ গোলে হারায় সুনামগঞ্জ।

সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় দ্বিতীয় সিলেট বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শনিবারের খেলায় পরবর্তী ম্যান অব দ্যা ম্যাচ পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আজম খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম ।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, কোষাধ্যক্ষ সাহিদ আহমদ চৌধুরী জুয়েল, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হেলাল আহমদ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের সদস্য বিজিত চৌধুরী ও এডভোকেট নিজাম উদ্দিন এবং সংস্থার কোষাধ্যক্ষ মো: সিরাজ উদ্দিন, সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, অতিরিক্ত ষাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রাজা, যুগ্ন সম্পাদক উজ্জল বখত, সিলেট জেলা ফুটবল দলের ম্যানেজার এনামুল হক মুক্তা, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট মঈনউদ্দিন আহমদ ও আব্দুল মালিক রাজা প্রমূখ।  উক্ত ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ মনোনিত হয়েছেন সুনামগঞ্জ জেলা ফুটবল দলের খেলোয়াড় সুহেল। উক্ত ম্যাচ পরিচালনা করেন মো: ইমাম হোসেন, শেখ কামাল, ফেরদৌস আহমদ ও মিল্লাত আহমদ চৌধুরী ।

এদিকে রবিবার সন্ধ্যা ৭ টায় নরসিংদী জেলা ফুটবল দল বনাম হবিগঞ্জ জেলা ফুটবল দলের মধ্যকার টুর্ণামেন্টের ২য় সেমিফাইনাল খেলা সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.