Sylhet Today 24 PRINT

‘চুলের স্টাইলটা রেখে, বান্ধবী বদলাও’

স্পোর্টস ডেস্ক |  ২৮ আগস্ট, ২০১৬

মাত্র ২৩ বছর বয়সেই বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার হয়ে গেছেন।

তবে পল পগবা প্রমাণ করলেন, তিনি বয়সের চেয়েও অনেক ‘পরিণত’। নইলে এমন উপদেশ কতজন দিতে পারে!

ঘটনা কী? খুলেই বলা যাক। শুধু মাঠের খেলা দিয়েই নয়, চুলের স্টাইল দিয়েও অনেকের মন জয় করেছেন ফরাসি মিডফিল্ডার।

সম্প্রতি ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়া পগবাকে অনেকেই ফ্যাশন আইকন ভাবেন। তাঁর মতো চুলের স্টাইল করেন। তো এ রকমই একজন ইউনাইটেড ভক্ত চুল কেটেছিলেন পগবার মতো করে। কিন্তু সেই ভক্তের বান্ধবী ব্যাপারটা ভালোভাবে নেয়নি।

বেচারা কী আর করবেন, টুইটারে লিখলেন সেই দুঃখের কথা, ‘আমি পগবার মতো চুলের স্টাইল করেছিলাম। কিন্তু এখন আমার বান্ধবী আমাকে ঘৃণা করছে।’

টুইটটা চোখে পড়ল স্বয়ং পগবার। ইউনাইটেড মিডফিল্ডার কী পরামর্শ দিয়েছেন সেই ভক্তকে জানেন? লিখেছেন, ‘চুলের এই স্টাইলটাই রেখে দাও, বান্ধবী বদলে ফেলো।’
এই না হলে পগবা!

সূত্র: গোল ডটকম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.