স্পোর্টস ডেস্ক | ২৮ আগস্ট, ২০১৬
আগামী সপ্তাহে দুটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে আয়ারল্যান্ড সফরে যাওয়ার কথা বাংলাদেশ নারী ক্রিকেট দলের। এই সফরের জন্য বাংলাদেশ নারী দলের নাম ঘোষণা করা হয়েছে।
রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১৪ সদস্যের দলটি প্রকাশ করে।
আয়ারল্যান্ডের বিপক্ষে ৫ ও ৬ সেপ্টেম্বর প্রথমে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলার মেয়েরা। একদিন বিরতি দিয়ে ৮ সেপ্টেম্বর প্রথম ওয়ানডে। ১০ সেপ্টেম্বর সিরিজের দ্বিতীয় ও শেষ ওয়ানডে খেলবে দুই দল।
আয়ারল্যান্ড সফরের বাংলাদেশ নারী দল : সানজিদা ইসলাম, আয়শা রহমান, ফারজানা হক, লতা মণ্ডল, রুমানা আহমেদ, নিগার সুলতানা, রিতু মনি, ফাহিমা খাতুন, জাহানারা আলম, নাহিদা আক্তার, পান্না ঘোষ, খাদিজাতুল কুবরা, সুরাইয়া আজমিন, জান্নাতুল ফেরদৌস।
স্ট্যান্ডবাই : শারমিন আক্তার সুপ্তা, শায়লা রহমান।