Sylhet Today 24 PRINT

মাশরাফিদের নতুন বোলিং কোচ হচ্ছেন কোর্টনি ওয়ালশ

স্পোর্টস ডেস্ক |  ২৯ আগস্ট, ২০১৬

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন বোলিং কোচ হচ্ছেন ক্যারিবীয় কিংবদন্তি কোর্টনি অ্যান্ড্রু ওয়ালশ। রোববার রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে এ তথ্য জানা যায়।

এর আগে মাশরাফিদের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন হিথ স্ট্রিক। গত আইপিএলের সময় তিনি ইন্ডিয়াতে চলে যান। পরে আর ফিরে আসেননি।

কোর্টনি অ্যান্ড্রু ওয়ালশ সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার। ১৯৮৪ থেকে ২০০১ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের ফাস্ট বোলার হিসেবে প্রতিনিধিত্ব করেন। এছাড়াও, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলকে ২২টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন তিনি।

১৯৯০- এর দশকে সহ-খেলোয়াড় কার্টলি অ্যামব্রোসের সঙ্গে বোলিং উদ্বোধনে নেতৃত্ব দিয়ে বেশ কয়েকবছর দূর্দান্ত বোলিং নৈপুণ্য প্রদর্শনে স্মরণীয় হয়ে আছেন। ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত সর্বাধিক ৫১৯ টেস্ট উইকেট সংগ্রহের বিশ্বরেকর্ড করেছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.