স্পোর্টস ডেস্ক | ২৯ আগস্ট, ২০১৬
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী বছরের মার্চে শ্রীলংকা সফর যাবে বাংলাদেশ দল। এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।
বিসিবির সিইও বলেন, শ্রীলংকার সঙ্গে বাংলাদেশের এফটিপি কমিটমেন্ট অনুযায়ী আগামী বছরের মার্চে বাংলাদেশ দল এই সফর করবে। সফরে দুইটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুইটি টি-টোয়েন্টি ম্যাচ থাকবে।
এফটিপি সূচী অনুযায়ী শ্রীলঙ্কা ক্রিকেট দল ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফর শেষে দেশে ফিরবে। এরপর মে মাস পর্যন্ত তাদের কোনো সিরিজ নেই। তাই ওই সময়ে সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আমন্ত্রণ জানায় শ্রীলংকান ক্রিকেট বোর্ড।