Sylhet Today 24 PRINT

বিশ্বকাপ বাছাইপর্ব : শুক্রবার ভোরে আর্জেন্টিনা-উরুগুয়ে ম্যাচ

স্পোর্টস ডেস্ক |  ৩০ আগস্ট, ২০১৬

আগামী ২ সেপ্টেম্বর শুক্রবার ঘরের মাঠে বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের ম্যাচ এটি। উরুগুয়ে ছয় ম্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট টেবিলের সবার উপরে রয়েছে।

সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ইকুয়েডর। ১১ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে আছে আর্জেন্টিনা। সমান ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ ও পঞ্চম অবস্থানে আছে চিলি ও কলম্বিয়া। সমান ৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ ও সপ্তম অবস্থানে আছে ব্রাজিল ও প্যারাগুয়ে। চার পয়েন্ট নিয়ে অষ্টম অবস্থানে আছে পেরু। ৩ পয়েন্ট নিয়ে নবম অবস্থানে আছে বলিভিয়া। আর ১ পয়েন্ট নিয়ে দশম অবস্থানে আছে ভেনেজুয়েলা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.