Sylhet Today 24 PRINT

বিশ্বকাপের ব্যর্থ একাদশে তামিম

সিলেটুডে স্পোর্টস ডেস্ক |  ৩০ মার্চ, ২০১৫

বিশ্বকাপের সেরা একাদশের নাম ইতিমধ্যেই প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল(আইসিসি)। সম্ভবনা থাকলেও সেখানে ভারতের মতো শেষ পর্যন্ত  জায়গা পাননি কোন বাংলাদেশেরও কেউ। কিন্তু  ব্যর্থ একাদশে নাম এসে গেছে তামিম ইকবালের।

ইএসপিএন ক্রিকইনফোর কর্মকর্তাদের ভোটে নির্বাচিত সেরা একাদশ এবং ব্যর্থ একাদশ। সেরা একাদশে যেমন ভালো খেলার প্যারামিটার হিসাবে আসে ব্যর্থ একাদশে তেমনি আসে খারাপ খেলার প্যারামিটার।

তবে ব্যর্থ একাদশে স্থান দেয়া হয় মূলত প্রতিষ্ঠিত তারকাদের যাদের সেরা একাদশে থাকার সম্ভবনা থাকার পরও নিজ নিজ দলকে হতাশ করেছেন।  

ব্যর্থ একাদশে সর্বোচ্চ ৩ জন করে আছেন ইংল্যান্ড ও পাকিস্তানের, তারা হলেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান, স্ট্রুয়ার্ট ব্রড এবং জেমস এন্ডারসন। 

পাকিস্তানের শহিদ আফ্রিদি, উমার আকমল এবং আহমেদ শেহজাদ। দক্ষিণ আফ্রিকার ২ জন কোয়ান্টন ডি কক ও ভার্নন ফিলান্ডার।

ওয়েষ্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও বাংলাদেশের একজন করে, তারা হলেন- কেমার রোচ, এঞ্জেলো ম্যাথুস ও তামিম ইকবাল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.