Sylhet Today 24 PRINT

কিরগিজস্তানের জালে বাংলাদেশের মেয়েদের ১০ গোল

স্পোর্টস ডেস্ক |  ৩১ আগস্ট, ২০১৬

দারুণ উজ্জ্বলতা ছড়াচ্ছে বাংলাদেশের মেয়েরা। এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের প্রতি ম্যাচেই নিজেদের ছাড়িয়ে যাচ্ছে তারা। স্বাগতিক বাংলাদেশের মেয়েদের সামনে এবার বিধ্বস্ত হয়েছে কিরগিজস্তান।

বুধবার (৩১ আগস্ট) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে বাংলাদেশের মেয়েরা জিতেছে ১০-০ গোলের বিশাল ব্যবধানে।

এই জয়ের সুবাদে আসরের মূল পর্বে খেলার সম্ভাবনা ভালোভাবেই জাগিয়ে তুলেছে তারা। পরের ম্যাচে চায়নিজ তাইপেকে হারালেই পরের পর্বে খেলা নিশ্চিত হয়ে যাবে তাদের।

বাংলাদেশ এর আগে প্রথম ম্যাচে ইরানকে ৩-০ গোলে এবং দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরকে ৫-০ গোলে হারিয়েছিল। পরের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ চায়নিজ তাইপেও এই আসরে দারুণ উজ্জ্বলতা ছড়াচ্ছে। তারা কিরগিজস্তানকে ৭-১, আরব আমিরাতকে ৫-০ ও সিঙ্গাপুরকে ৯-০ গোলে হারিয়েছে।  

আগামী ৩ সেপ্টেম্বর চায়নিজ তাইপের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ৫ সেপ্টেম্বর আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.