Sylhet Today 24 PRINT

ভেনিজুয়েলার বিপক্ষে ম্যাচে নেই মেসি

স্পোর্টস ডেস্ক |  ০৩ সেপ্টেম্বর, ২০১৬

ফাইল ছবি

আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইপর্বের ভেনিজুয়েলার বিপক্ষে ম্যাচে খেলা হবে না লিওনেল মেসির। উরুগুয়ের বিপক্ষে ম্যাচে পাওয়া চোট এই ম্যাচ খেলতে দিচ্ছে না তাঁকে।

মেসির না খেলার বিষয়টি নিশ্চিত করেছেন আর্জেন্টিনা দলের কোচ এদগার্দো বাউজা।

বাউজা বলেন, "লিও ব্যথা অনুভব করছে। দুর্ভাগ্যবশত পরের ম্যাচে সে খেলতে পারবে না। আমরা তার ব্যাপারে কোনো ঝুঁকি নিতে পারি না। আমরা তার সঙ্গে কথা বলেছি। চিকিৎসক তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।"

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করে উরুগুয়ে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সি গায়ে ফিরেছেন মেসি। শুক্রবার মেসির দেয়া একমাত্র গোলে উরুগুয়েকে হারায় আর্জেন্টিনা। ওই ম্যাচে মেসি গ্রোয়েন ইনজুরির শিকার হন।

ম্যাচ শেষে টিভি পাবলিকাকে মেসি বলেন, "জাতীয় দলে ফিরে আমি কৃতজ্ঞ। কিন্তু আমি যখন অবসর নিয়েছিলাম, কাউকে ধোঁকা দিইনি।"

সূত্রঃ ওয়েবসাইট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.