Sylhet Today 24 PRINT

এএফসি ফুটবলের মূলপর্বে বাংলাদেশের মেয়েরা

সিলেটটুডে ডেস্ক |  ০৩ সেপ্টেম্বর, ২০১৬

এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের প্রতিটি ম্যাচেই দারুণ উজ্জ্বলতা ছড়িয়েছে বাংলাদেশের মেয়েরা। আজ নিজেদের চতুর্থ ম্যাচে চায়নিজ তাইপের বিপক্ষে জিতে মূলপর্বে জায়গা করে নিয়েছে তারা। শনিবার (৩ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এই ম্যাচে ৪-২ গোলে জিতেছে বাংলাদেশের মেয়েরা। আসরে এবারই প্রথম মূল পর্বে উঠেছে তারা।

এর আগে তিনি ম্যাচেও দারুণ খেলেছিল স্বাগতিকরা। প্রথম ম্যাচে ইরানকে ৩-০ গোলে এবং দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরকে ৫-০ গোলে ও তৃতীয় ম্যাচে কিরগিজস্তানকে ১০-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছিল তারা।

চায়নিজ তাইপেও এই আসরে দারুণ উজ্জ্বলতা ছড়িয়েছিল। তারা কিরগিজস্তানকে ৭-১, আরব আমিরাতকে ৫-০ ও সিঙ্গাপুরকে ৯-০ গোলে হারিয়েছে। কিন্তু বাংলাদেশের সামনে সেই দলকে আর খুঁজে পাওয়া যায়নি। স্বাগতিকদের সামনে একরকম অসহায় আত্মসমর্পণ করেছে চায়নিজ তাইপে।  

৫ সেপ্টেম্বর আসরের শেষ ম্যাচে আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। সে ম্যাচে হারলেও মূল পর্বে ওঠার ক্ষেত্রে আর কোন বাঁধা থাকবে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.