Sylhet Today 24 PRINT

‘মেসি ঈশ্বর প্রদত্ত উপহার’

স্পোর্টস ডেস্ক |  ০৪ সেপ্টেম্বর, ২০১৬

আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি না কি ঈশ্বর প্রদত্ত উপহার। এমনটাই মন্তব্য করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট মাকরি।

কারিকারি সম্পদ থাকলেই একজন লিওনেল মেসিকে তৈরি করা যায় না! একমাত্র ঈশ্বর চাইলেই তা সম্ভব হয়।

আর্জেন্টিনা জাতীয় দলে রয়েছেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। নিজ দেশে তা (মেসির মানের ফুটবলার) না থাকায় আক্ষেপ ঝরছে বিশ্ব অর্থনীতির অন্যতম পরাশক্তি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কণ্ঠে। জানালেন, একজন মেসি দরকার তাদের। না হয়, একজন দিয়েগো ম্যারাডোনা চান তারা।

খুব বেশি দেরি নয়, আগামী ২০ বছরের মধ্যে একজন মেসি কিংবা ম্যারাডোনা চান শি জিনপিং। মেসির মতো ফুটবলার তৈরি করতে হংঝুতে জি-২০এর সম্মেলনে আসা আর্জেন্টিনার প্রেসিডেন্ট মাকরির কাছে সাহায্য চাইলেন তিনি।

চীনের প্রেসিডেন্টের ভাষায়, ‘আগামী ২০ বছরের মধ্যে আমরা একজন চাইনিজ লিওনেল মেসি কিংবা ম্যারাডোনা চাই। এজন্য আপনাদের কাছ থেকে সাহায্য প্রয়োজন আমাদের।’

এদিকে, মেসিকে সেরা সম্পদ হিসেবে উল্লেখ করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট মাকরি। বলেন, ‘এটা ঈশ্বর প্রদত্ত উপহার যে বিশ্বসেরা ফুটবলার (মেসি) রয়েছে আমাদের দেশে। তাকে পাওয়াটাও সৌভাগ্যের ব্যাপার। আমরা তার যত্ন নেব।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.