Sylhet Today 24 PRINT

বাবা হলেন ক্রিকেটার আশরাফুল

সিলেটটুডে ডেস্ক |  ০৫ সেপ্টেম্বর, ২০১৬

কন্যা সন্তানের বাবা হলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। রাজধানীর স্কয়ার হাসপাতালে তার প্রথম কন্যা সন্তানের জন্ম হয়।

রোববার (০৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১২টায় আশরাফুলের স্ত্রী আনিকা তাসলিমা অর্চির কোল জুড়ে ফুটফুটে কন্যা সন্তান আসে। অর্চি এবং তার কন্যা সুস্থ আছেন বলে জানা যায়।

দুপুরে আশরাফুলের স্ত্রীকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

গত বছরের জুলাইয়ের মাঝামাঝিতে আশরাফুল আর অর্চির পরিবারের সদস্যদের উপস্থিতিতে আংটি বদল হয়। আর সে বছর ১১ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন আশরাফুল।
 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.