Sylhet Today 24 PRINT

শুভ সূচনা জার্মানির, জয় পেল ইংলিশরা

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ০৫ সেপ্টেম্বর, ২০১৬

বিশ্বকাপ ফুটবলের ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বে  জোড়া গোলে নরওয়েকে ৩-০ ব্যবধানে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। আর স্লোভাকিয়ার বিপক্ষে শেষ মুহূর্তে অ্যাডাম লালানার গোলে নাটকীয় জয় পেয়েছে ইংল্যান্ড।

অসলোতে রোববার রাতে প্রতিপক্ষের মাঠে খেলার ১৫ মিনিটেই থমাস মুলারের গোলে এগিয়ে যায় জার্মানি। প্রথমার্ধের শেষ মুহূর্তে ব্যবধান দ্বিগুণ করেন জসুয়া কিম্মিচ।

৬০ মিনিটে ব্যবধান বাড়িয়ে দলের জয় নিশ্চিত করেন মুলার।

এফ গ্রুপের বাছাইপর্বে স্লোভাকিয়ার বিপক্ষে শেষ মুহূর্তে অ্যাডাম লালানার গোলে নাটকীয় জয় পেয়েছে ইংল্যান্ড। নির্ধারিত ৯০ মিনিট শেষে যােগ করা সময়ে গােল করে জয় এনে দেন লিভারপুল ফরােয়ার্ড।

গ্রুপের অপর ম্যাচে নর্দার্ন আয়ারল্যান্ড ও চেক রিপাবলিকের মধ্যে খেলাটি গোলশূন্য ড্র হয়েছে। এছাড়া ই- গ্রুপের পোল্যান্ড এবং কাজাখস্তানের খেলাটি ২-২ গোলে ড্র হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.