Sylhet Today 24 PRINT

টাইগার মোস্তাফিজুর রহমানের জন্মদিন আজ

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ০৬ সেপ্টেম্বর, ২০১৬

বাংলাদেশ ক্রিকেটের তরুণ তারকা মোস্তাফিজুর রহমানের ২১ তম জন্মদিন আজ। ১৯৯৫ সালের ৬ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। 

সাতক্ষীরায় জন্মগ্রহণকারী বাংলাদেশের এই ক্রিকেটার বিশ্বের একমাত্র খেলোয়াড় হিসেবে প্রথম দুই ম্যাচেই এগারোটি উইকেট লাভ করেন। ঘরোয়া প্রথম-শ্রেণীর ক্রিকেটে আবাহনী লিমিটেড, খুলনা বিভাগের হয়ে খেলেছেন তিনি। ২০১৬ সালে আইপিএলে খেলেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। ইংল্যান্ডের ন্যাটওয়েস্ট টি২০ -তে সাসেক্স ক্রিকেট ক্লাবের হয়েও খেলেছেন তিনি।

আইসিসি ঘোষিত ২০১৫ সালে আইসিসি বর্ষসেরা দলে অন্তর্ভুক্ত হন এই তরুণ ক্রিকেটার। 

মোস্তাফিজুর রহমানের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন ভক্ত, শুভানুধ্যায়ীরা। জন্মদিনে তাকে বিশেষ শুভেচ্ছা জানায় বিডি ক্রিকেট টিম। এক ফেসবুক পোস্টে তারা লিখেছেন, শুভ জন্মদিন মোস্তাফিজুর রহমান। বাংলাদেশ ক্রিকেটের বিস্ময় বালক, অপার সম্ভাবনাময়ী তরুণ প্রতিভাবান এ পেসারের আজ ২১ তম জন্মদিন। কাটার-মাস্টারের আগামী দিনগুলোর জন্য অনেক-অনেক বেশি দোয়া ও শুভ কামনা রইলো।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.