Sylhet Today 24 PRINT

বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন তাসকিন

স্পোর্টস ডেস্ক |  ০৮ সেপ্টেম্বর, ২০১৬

অস্ট্রেলিয়ার ব্রিসবেনে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন টাইগার তাসকিন আহমেদ।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল আটটায় ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারের ল্যাবে পরীক্ষা দিয়েছেন টাইগার এই বোলার।  বাংলাদেশ সময় বেলা দুইটায় পরীক্ষা হবে তার সঙ্গে যাওয়া বাঁ-হাতি স্পিনার আরাফাত সানির।

পরীক্ষা শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পেজে তাসকিন নিজেই পরীক্ষাকালীন ছবি পোস্ট করে সকলের দোয়া চেয়েছেন। লিখেছেন, ‘পরীক্ষা শেষ... এখন ফলাফলের জন্য অপেক্ষা করছি, আমাদের জন্য দোয়া করবেন।’

এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে নিষিদ্ধ হন পেসার তাসকিন আহমেদ ও আরাফাত সানি। এরপরে ভারতের চেন্নাইয়ে পরীক্ষা দিলেও তারা সফল হতে পারেননি। ফলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তাদের নিষিদ্ধ করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.