Sylhet Today 24 PRINT

অদম্য কিশোরী ফুটবলারদের সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী

ক্রীড়া প্রতিবেদক |  ০৮ সেপ্টেম্বর, ২০১৬

এএফসি অনূর্ধ্ব-১৬ বাছাই পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে জায়গা করে তাক লাগিয়ে দেয়া বাংলাদেশের কিশোরী ফুটবলারদের সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল সংবাদ মাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

তবে সংবর্ধনার দিন-তারিখ এখনো ঠিক হয়নি। জানা গেছে প্রধানমন্ত্রী এ মাসের ১৪ তারিখ  কানাডা ও যুক্তরাষ্ট্র সফরে যাবেন ফিরবেন ২৭ সেপ্টেম্বর। এরপরই যেকোনো দিন সংবর্ধনা দেয়া হবে কৃষ্ণা-সানজিদাদের।

অদম্য এই কিশোরীদের খেলায় মুগ্ধ হয়ে সম্প্রতি এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, "মেয়েরা যা পারছে ছেলেরা তা পারছে না, মেয়েরা ১০ গোল দেয় আর ছেলেরা ৫ গোল খেয়ে আসে।"


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.