Sylhet Today 24 PRINT

জাতীয় লীগ দিয়ে ক্রিকেটে ফিরছেন আশরাফুল

স্পোর্টস ডেস্ক |  ১০ সেপ্টেম্বর, ২০১৬

স্পট ফিক্সিংয়ের নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরছেন এক সময়ের বাংলাদেশের তারকা ব্যাটসম্যান মো. আশরাফুল।

ম্যাচ পাতানোর আংশিক দায়মুক্ত আশরাফুল জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) দিয়ে আবারো ঘরোয়া ক্রিকেটে ফিরবেন বলে আগেই নিশ্চিত করেছিলেন। এবার এবার নিশ্চিত করলেন ২৫ তারিখ থেকে শুরু হতে যাওয়া জাতীয় লিগে ঢাকা মেট্রোর হয়ে খেলবেন তারকা এই ব্যাটসম্যান।

এই বিষয়ে আশরাফুল বলেন, ফিরে আসার লড়াইটা শুরু হচ্ছে জাতীয় লিগ দিয়ে। এবার ঢাকা মেট্রোর হয়ে খেলবো। আশা করি ভালো করবো। সামনের দিকেই আমার চোখ এখন। আশা করি ফিরতে পারবো ভালোভাবেই। সব পুষিয়ে দিতে চাই। সবার দোয়া চাই।`

উল্লেখ্য, বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসরে স্পট ফিক্সিংয়ের কেলেঙ্কারিতে ফেঁসে সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ হতে হয় আশরাফুলকে। যার ফলে এতদিন বিসিবির অধীনে কোন ধরণের টুর্নামেন্টে খেলতে পারেননি এক সময়ের বাংলাদেশ ক্রিকেটের মহাতারকা এই ব্যাটসম্যান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.