Sylhet Today 24 PRINT

মুক্তি পাচ্ছে নেইমারের প্রথম গান

স্পোর্টস ডেস্ক |  ১২ সেপ্টেম্বর, ২০১৬

ফুটবলটা তিনি বরাবরই অসাধারণ খেলেন। ক্যারিয়ারও বেশ সমৃদ্ধ। এবার ফুটবলের পাশাপাশি আরেক ক্যারিয়ার শুরু করলেন নেইমার।

ব্রাজিলিয়ান সুপারস্টার এবার নাম লেখালেন সঙ্গীত জগতে। শিগগিরই মুক্তি পাবে নেইমারের প্রথম গান।

সুসংবাদটা ভক্তদের দিয়েছেন নেইমার নিজেই। আগামী বুধবার মুক্তি পাওয়ার কথা রয়েছে তাঁর গান। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে তা ভক্তদের জন্য প্রকাশ করবেন এই ফুটবল তারকা।

নেইমার বলেন, এই বুধবার আমার সংগীত ক্যারিয়ার শুরু করতে যাচ্ছি। ফেসবুকে আমি আমার প্রথম গান মুক্তি দেব। আপনারা সবাই শেয়ার করবেন।

উল্লেখ্য, এর আগে নেইমারের স্বদেশী রোনালদিনহো গানের জগতে পা রেখেছিলেন। তারও অনেক আগে গান গেয়েছিলেন ফুটবলের রাজা খ্যাত পেলেও। এবার পূর্বসূরিদের দেখানো পথেই হাঁটলেন অলিম্পিক আসরে ব্রাজিলকে প্রথমবারের মতো সোনা জেতানো নেইমার।

দেখা যাক, ভক্তরা কতটা পছন্দ করেন বার্সা তারকার গান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.