Sylhet Today 24 PRINT

এখন সময় মাছ ধরার : মুশফিক

স্পোর্টস ডেস্ক |  ১২ সেপ্টেম্বর, ২০১৬

কদিন পরেই আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়রা। তার আগে ঈদের ছুটিতে রয়েছেন তারা। মানসিকভাবে নিজেদের প্রস্তুত রাখার জন্য ক্রিকেটাররা ছুটে গেছেন পরিবারের কাছে। ব্যত্যয় ঘটেনি মুশফিকুর রহিমের ক্ষেত্রেও।

ঈদের ছুটিতে বাংলাদেশের টেস্ট অধিনায়ক ছুটে গেছেন জন্মস্থান বগুড়ায়। সেখানে গিয়ে থেমে নেই মুশফিক। চলে গেলেন নদীর পাড়ে। নেমে পড়লেন জেলেদের সঙ্গে মাছ ধরতে। যেন ছোটবেলার স্মৃতিতে কাতর হয়ে পড়লেন তারকা এই ক্রিকেটার।    

জেলেদের সঙ্গে মাছ ধরার সময়কার একটা ছবি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছেন মুশফিক। সেখানে দেখা গেছে একটি মাছ হাতে ধরে রেখেছেন তিনি। পাশে জেলেদের জালে ধরা পড়েছে বেশ কিছু মাছ। পোস্ট করা ওই ছবির ওপরে মুশফিক লিখেছেন, ‘এখন সময় মাছ ধরার!’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.