Sylhet Today 24 PRINT

ঈদগাহের উন্নয়নে এক লাখ টাকা অনুদান দিলেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক |  ১৩ সেপ্টেম্বর, ২০১৬

সাতক্ষীরার তেঁতুলিয়ায় নিজের গ্রামের ঈদগাহ ময়দান সম্প্রসারণ ও উন্নয়নের জন্য ঈদের এক লক্ষ টাকা অনুদান দিলেন বাংলাদেশ ক্রিকেটের ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমান।

মঙ্গলবার সকালে ওই ঈদগাহে নামাজ আদায়ে গিয়ে মোস্তাফিজ এ অনুদান দেন। মোস্তাফিজের ভাই মোখলেছুর রহমান এ অনুদান প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।

দেশে ও দেশের বাইরে খেলা থাকলে পরিবারের সাথে ঈদ করা হয় না প্রায়ই। এবার তাই পরিবারের সাথে ঈদের ছুটি কাটাতে পেরে খুশি মোস্তাফিজ। মোস্তাফিজকে কাছে পেয়ে দারুন আনন্দিত তাঁর পরিবার ও গ্রামের লোকজন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.