Sylhet Today 24 PRINT

বিশ্বের দ্বিতীয় জনপ্রিয় ক্রিকেট দল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক |  ১৩ সেপ্টেম্বর, ২০১৬

সামাজিক যোগাযোগ মাধ্যমের ফ্যান ফলোয়ারদের হিসাবে বিশ্বের দ্বিতীয় জনপ্রিয় ক্রিকেট দল বাংলাদেশ। ভারতের ঠিক পরেই টাইগারদের অবস্থান।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ফেসবুক, টুইটার আর ইনস্টাগ্রামে ক্রিকেট খেলুড়ে প্রধান দেশগুলোর একাউন্ট, পেজ ঘেঁটে দেখা যায় বাংলাদেশ ক্রিকেট দলের ফ্যান ফলোয়ারের সংখ্যা ১০.৭ মিলিয়ন (১ কোটি ৭ লাখ)। এরমধ্যে ফেসবুকেই আছে ৯৬ লাখ, টুইটারে ৯ লাখ ১৩ হাজার আর ইনস্টাগ্রামে ২ লাখ ফলোয়ার।

প্রথম স্থানে থাকা ভারতের ফ্যান ফলোয়ার হলো ৩ কোটি ৮ লাখ, তৃতীয়তে আছে পাকিস্তান, যাদের ভক্তসংখ্যা ৬৮ লাখ। চতুর্থতে দক্ষিণ আফ্রিকা, যাদের ফ্যান ফলোয়ার ৪৮ লাখ। সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তায় পাঁচ নম্বর দলটি হলো ইংল্যান্ড, ভক্তসংখ্যা ৩৭ লাখ। অস্ট্রেলিয়া আছে ছয় নম্বরে, তাদের ফলোয়ার ৩৬ লাখ। এরপর শ্রীলংকা ৩০ লাখ, ওয়েস্ট ইন্ডিজ ২৫ লাখ, নিউজিল্যান্ড ১৮ লাখ ও আয়ারল্যান্ডের ফলোয়ার মাত্র ৬ লাখ।

[এই পরিসংখ্যান মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) পর্যন্ত ]

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.