Sylhet Today 24 PRINT

আজ রায়নার বিয়ে

সিলেটুডে স্পোর্টস ডেস্ক |  ০৩ এপ্রিল, ২০১৫

আজ শুক্রবার (৩ এপ্রিল)সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য সুরেশ রায়না। দিল্লিতে রায়না তাঁর মায়ের পছন্দের মেয়ে প্রিয়ঙ্কা চৌধুরীকে বিয়ে করতে চলেছেন শুক্রবার। আর সেই বিয়েতেই হাজির থাকছেন সপরিবারে ধোনি এবং এইমুহূর্তে ভারতের সবচেয়ে চর্চিত জুটি বিরাট-আনুশকা। এছাড়াও থাকবেন ভারতীয় দলের অন্য সদস্যরাও। তবে এখনই মধুচন্দ্রিমায় যাচ্ছেন না রায়না, কারণ সামনেই আইপিএল।

সূত্রের খবর সুরেশ রায়নার বিয়েতে হাজির থাকবেন উত্তরপ্রদেশের বেশ কিছু প্রভাবশালী রাজনৈতিক নেতাও। চেন্নাই সুপার কিংসকেও আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে রায়নার তরফে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও নিমন্ত্রণ জানানো হয়েছিল রায়নার পরিবারের তরফে। তবে তিনি আসতে পারছেন না, কিন্তু তিনি নবদম্পতিকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। মোদীর স্বচ্ছ্ব ভারত অভিযানের একজন প্রতিনিধি হলেন রায়না।

দিল্লির লীলা হোটেলে এই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে আজ। উপস্থিত থাকবেন রায়নার ছোটবেলার বহু বন্ধু-বান্ধবও।রায়নার জীবনসঙ্গিনী প্রিয়ঙ্কা কৃষ্ণা ইন্সটিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনলজি থেকে বি.টেক পাশ করে নেতারল্যান্ডে চাকরি করতেন। রায়না লখনউ বিশ্ববিদ্যালয় থেকে আর্টসে স্নাতক পাস করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.