Sylhet Today 24 PRINT

নভেম্বরে মাঠে গড়াতে পারে চার জাতির টুর্নামেন্ট

সিলেটুডে স্পোর্টস ডেস্ক |  ০৪ এপ্রিল, ২০১৫

চলতি বছরে বেশ ব্যস্ত সময় কাটবে বাংলাদেশ দলের। চলতি মাসেই শুরু হচ্ছে পাকিস্তান সিরিজ। এরপর ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া বাংলাদেশে সফর করার কথা রয়েছে। এরপর বছরের শেষ দিকে হতে পারে একটি চার জাতির টুর্নামেন্ট। বাংলাদেশ, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়েকে নিয়ে এই টুর্নামেন্ট  অনুষ্ঠিত হবে বলে আশাবাদ প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

শুক্রবার দেশের কয়েকটি বেসরকারী টেলিভেশন চ্যানেলকে তিনি বলেন, ‘আসছে নভেম্বরেই চার জাতির ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে বলে আশা করছি। বাকি তিন দলও এই টুর্নামেন্ট খেলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.