Sylhet Today 24 PRINT

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ সরাসরি দেখাবে জিটিভি

স্পোর্টস ডেস্ক |  ২৪ সেপ্টেম্বর, ২০১৬

প্রায় দশ মাস পর আবারো ওয়ানডে ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। সিরিজে আফগানিস্তানের বিপক্ষে তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ। সিরিজের সবগুলো খেলা সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন (জিটিভি)।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার দুপুর আড়াইটায় শুরু হবে প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে বাকি দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে আগামী ২৮ সেপ্টেম্বর ও ১ অক্টোবর। সবগুলো ম্যাচই দিবারাত্রীর।

খেলা সরাসরি সম্প্রচারের পাশাপাশি জিটিভি এই সিরিজ নিয়ে প্রচার করবে একাধিক অনুষ্ঠান। সামিয়া আফরিন, মারিয়া নূর এবং শ্রাবন্য তৌহিদার উপস্থাপনায় এই অনুষ্ঠান গুলোর মধ্যে রয়েছে ‘ক্রিকেট একট্রা’, ‘ক্রিকেট ম্যানিয়া’ এবং ‘ক্রিকেট হাইলাইটস’।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.