Sylhet Today 24 PRINT

ভারতের বিপক্ষে বাংলাদেশের দারুণ জয়

অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ

স্পোর্টস ডেস্ক |  ২৪ সেপ্টেম্বর, ২০১৬

অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি টুর্নামেন্টে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। শক্তিশালী ভারতকে ৫-৪ গোলে হারিয়ে আসরটি শুরু করেছে স্বাগতিকরা। আন্তর্জাতিক হকি টুর্নামেন্টে ভারতের বিপক্ষে বাংলাদেশের এটি দ্বিতীয় জয়।

পেনাল্টি কর্নার স্পেশালিষ্ট আশরাফুল ইসলামের দুর্দান্ত পারফরম্যান্সে বাংলাদেশ এই দারুণ জয় পেয়েছে। তিনি একাই করেছেন হ্যাট্রিকসহ চার গোল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.