Sylhet Today 24 PRINT

বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ক্রিকেট দলে ডাক পেয়েছেন শ্রীমঙ্গলের রুহেল

সৌরভ আদিত্য, শ্রীমঙ্গল |  ২৫ সেপ্টেম্বর, ২০১৬

বাংলাদেশ জাতীয় অনুর্ধ্ব-১৭ ক্রিকেট দলের প্রাথমিক ক্যাম্পে সিলেট বিভাগ থেকে একমাত্র খেলোয়াড় হিসেবে সুযোগ পেয়েছেন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার রুহেল আহমদ।

রুহেল আহমদ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার গোপসপুর গ্রামের মো. শাহিনুর মিয়ার ছেলে।

শনিবার সাভার বিকেএসপিতে অনুর্ধ্ব-১৭ দলের ক্যাম্প শুরু হয়েছে। ৩০ জন ক্রিকেটারকে নিয়ে শুরু হওয়া ক্যাম্পের প্রথমদিন শনিবার সকালে ফিটনেস পরীক্ষা হয়েছে।

রুহেল আহমদ একজন বাঁহাতি পেসার। রুহেল মৌলভীবাজার জেলা অনুর্ধ্ব-১৬ ক্রিকেট দল, সিলেট বিভাগীয় অনুর্ধ্ব-১৬ ক্রিকেট দলে খেলেছেন। এছাড়াও সিলেট প্রথম বিভাগ ক্রিকেট লিগে এসসিএসের হয়ে খেলেছেন।

সম্প্রতি অনুষ্টিত হওয়া গাজী টায়ার্স ক্রিকেটার হান্টে সিলেট বিভাগ থেকে প্রথম হয়েছে রুহেল আহমদ।

শনিবার দুপুরে মুঠোফোনে রুহেল এ প্রতিবেদককে বলেন, জাতীয় দলের ক্যাম্পে সুযোগ পেয়ে খুব ভালো লাগছে। এবার সুযোগটাকে কাজে লাগাতে চাই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.