Sylhet Today 24 PRINT

বিসিএল : দক্ষিণাঞ্চলকে ৬ উইকেটে হারালো পূর্বাঞ্চল

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ০৫ এপ্রিল, ২০১৫

 

সিলেট ও চট্টগ্রামকে নিয়ে গড়া পূর্বাঞ্চলের কাছে খুলনা ও বরিশালকে নিয়ে গড়া দক্ষিণাঞ্চল ৬ উইকেটে পরাজিত হয়েছে। মীরপুরের হোম অব ক্রিকেটে টস জিতে দক্ষিণাঞ্চলকে ব্যাট করতে পাঠিয়েছিলেন তামিমের অনুপস্থিতিতে অধিনায়কত্ব করা মুমিনুল হক।

দুই বাঁহাতি স্পিনার নাবিল সামাদ ও আরাফাত সানির ঘূর্নিতে মাত্র ১২২ রান তুলতেই অল আউট হয়ে যায় মাশরাফির দল। সৈকত আলী করেন সর্বোচ্চ ৫১ রান।

সানি ৪ টি, নাবিল ২টি, অলক, মুমিনুল ও রাজু ১ টি করে উইকেট পান।

১২৩ রানের সহজ টার্গেটে ব্যাট করতে নেমে পূর্বাঞ্চলের দুই ওপেনার লিটন দাস ও সাদমান ইসলাম দেখেশুনেই খেলতে থাকেন। সাদমান ১১ রান করে আউট হলে গেলেও ৪৫ রান করে দলের জয় অনেকটাই নিশ্চিত করে দিয়ে যান জাতীয় দলের দরজায় কড়া নাড়া লিটন।
শেষ পর্যন্ত ৬ উইকেটের জয়ে শুভ সূচনা করে পূর্বাঞ্চল।

 

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.