Sylhet Today 24 PRINT

বিপিএলে সাকিবের পারিশ্রমিক সর্বোচ্চ

সিলেটটুডে ডেস্ক |  ৩০ সেপ্টেম্বর, ২০১৬

দেশীয় খেলোয়াড়দের মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সর্বোচ্চ পারিশ্রমিক পাচ্ছেন সাকিব আল হাসান। ৫৫ লাখ টাকা দেওয়া হচ্ছে বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারকে।

বাংলাদেশ ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা পাচ্ছেন ৫০ লাখ টাকা। আর মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহও সমান পারিশ্রমিক পাচ্ছেন।

‘এ’ প্লাস গ্রেডের বাকি দুই ক্রিকেটার সাব্বির রহমান ও সৌম্য সরকার পাবেন ৪০ লাখ টাকা করে পারিশ্রমিক।

এই গ্রেডের সাত ক্রিকেটারের দলও ঠিক হয়ে গেছে। মাশরাফি খেলবেন তাঁর গতবারের দল কুমিল্লা ভিক্টোরিয়ানসে, চিটাগং ভাইকিংসেই থেকে যাচ্ছেন তামিম।

গতবার বরিশাল বুলসের হয়ে খেলা মাহমুদউল্লাহ এবার যোগ দিয়েছেন নতুন দল খুলনা টাইটানসে। বরিশালের হয়ে খেলবেন মুশফিক।

ঢাকা ডায়নামাইটসে যোগ দিয়েছেন সাকিব। গতবার তিনি ছিলেন রংপুরে। রংপুর এবার পেয়েছে সৌম্যকে। আর সাব্বির খেলবেন রাজশাহীর হয়ে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.