Sylhet Today 24 PRINT

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক |  ০১ অক্টোবর, ২০১৬

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।

আজ শনিবার (১ অক্টোবর) দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচ।

সিরিজে এখন ১-১ সমতায় রয়েছে দু'দল। প্রথম ওয়ানডেতে বাংলাদেশ জয় লাভ করলেও হেরে যায় দ্বিতীয় ওয়ানডেতে। আজকের ম্যাচ তাই হয়ে উঠেছে সিরিজ নির্ধারনী।

এদিকে, বাংলাদেশ ক্রিকেট দলের সামনে রয়েছে শততম ওয়ানডে ম্যাচ জয়ের হাতছানি। এ পর্যন্ত ৯৯টি ওয়ানডে জেতা বাংলাদেশ আজ জয় পেলেই ওয়ানডে জয়ের সেঞ্চুরি করবে দল।   

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.