Sylhet Today 24 PRINT

ঢাকায় এলেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুক

স্পোর্টস ডেস্ক |  ০৪ অক্টোবর, ২০১৬

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে অক্টোবরে ইংল্যান্ডে থাকতে হবে তাই টেস্ট দলের অন্য সবার থেকে কিছুটা আলাদা শিডিউল নিয়ে বাংলাদেশ সফর করছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুক। সোমবার বাংলাদেশের আবহাওয়ার সাথে মানিয়ে নিতে ঢাকায় পা রেখেছেন দারুণ ফর্মে থাকা এই ইংলিশ ব্যাটসম্যান।

আগামী ২০ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। তার আগেই নিজেকে ঝালিয়ে নিতে আজ সোমবার বিকেলে ঢাকায় পা রেখেছেন কুক।

৯ অক্টোবর ইংলিশ টেস্ট অধিনায়ক ফিরে যাবেন নিজ দেশ ইংল্যান্ডে। কারণ দ্বিতীয়বারের মতো বাবা হতে চলা কুককে থাকতে হচ্ছে সন্তানসম্ভবা স্ত্রীর পাশে। আবার টেস্ট সিরিজের আগে বাংলাদেশে আসবেন তিনি।

ইংল্যান্ডের টেস্ট স্কোয়াড : আলিস্টার কুক (অধিনায়ক), মঈন আলী, জেমস অ্যান্ডারসন, জাফর আনসারি, জনি বেয়ারস্টো, গ্যারি ব্যাল্যান্স, গ্যারেথ বাটি, স্টুয়ার্ট ব্রড, জস বাটলার, বেন ডাকেট, স্টিভেন ফিন, হাসিব হামিদ, আদিল রশিদ, জো রুট, বেন স্টোকস, ক্রিস ওকস, মার্ক উড।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.