Sylhet Today 24 PRINT

আত্মবিশ্বাস বাড়াতে প্রস্তুতি ম্যাচে মাঠে নামলেন মুশফিক

স্পোর্টস ডেস্ক |  ০৪ অক্টোবর, ২০১৬

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ছন্দে ছিলেন না মুশফিকুর রহিম। সেকারনেই তার ব্যক্তিগত সিদ্ধান্তে প্রস্তুতি ম্যাচ খেলার জন্য আবেদন করলে বিসিবি তাকে সে সুযোগ করে দিয়েছে।

প্রথমে বিসিবি একাদশে মুশফিককে না রাখা হলেও ফতুল্লায় ম্যাচ শুরুর আগে দেয়া খেলোয়াড় তালিকায় পাঁচ নম্বরে রয়েছে তার নাম।

মুশফিক যোগ হওয়ায় ১৩ সদস্যের দল বেড়ে দাঁড়িয়েছে ১৪ সদস্যে।  
 
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করছে বিসিবি একাদশ। বিসিবি একাদশের হয়ে নেতৃত্ব দিচ্ছেন নাসির হোসেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত বিসিবি একাদশ টসে জিতে প্রথমে ব্যাট করছে।
 
বিসিবি একাদশ: ইমরুল কায়েস, সৌম্য সরকার, নাজমুল হাসান শান্ত, নাসির হোসেন (অধিনায়ক), মুশফিকুর রহিম, শুভাগত হোম চৌধুরী, মো: আল আমিন, নুরুল হাসান সোহান, সাঞ্জামুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, আলাউদ্দিন বাবু, আল-আমিন হোসেন, এবাদত হোসেন, আলী আহমেদ মানিক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.