Sylhet Today 24 PRINT

প্রস্তুতি ম্যাচে ইমরুল কায়েসের ঝড়ো সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক |  ০৪ অক্টোবর, ২০১৬

ছবি: প্রথমআলো

ইংল্যান্ডের সাথে প্রস্তুতি ম্যাচে নিজেকে দারুণভাবে প্রমাণ করেছেন ইমরুল কায়েস। ফতুল্লায় বিসিবি একাদশের হয়ে মাত্র ৯১ বলে ১২১ রানের ঝরো ইনিংস খেলেছেন এই বাঁহাতি ওপেনার। সেঞ্চুরি করেছেন মাত্র ৮১ বলেই।

ইমরুলের সেঞ্চুরির ফলে সফরকারি ইংলিশদের বিপক্ষে বড় সংগ্রহের দিকে এগোচ্ছে বিসিবি একাদশ।

মঙ্গলবার সকালে টস জিতে ব্যাট করতে নেমে সৌম্য সরকার মাত্র ৭ রান করে ফিরে গেলেও ইমরুল খেলতে থাকেন সাবলীলভাবে। ১১টি চার ও ৬টি বিশাল ছক্কায় শতক হাঁকান এই তারকা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.