Sylhet Today 24 PRINT

‘ব্যাটসম্যান মাশরাফি’ জেতালেন দক্ষিণাঞ্চলকে

সিলেটুডে স্পোর্টস ডেস্ক |  ০৬ এপ্রিল, ২০১৫

বিসিএল ওয়ানডে টুর্নামেন্টে দিনের একমাত্র খেলায় টানটান উত্তেজনা ছড়িয়ে মধ্যাঞ্চলকে ৩ উইকেটে হারিয়েছে দক্ষিণাঞ্চল। টস জিতে মধ্যাঞ্চলের অধিনায়ক এদিনও প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন।  কিন্তু রুবেলের তোপের মুখে দলের টপ অর্ডারের কেউই বড় কোন ইনিংস খেলতে না পারায় বড় সংগ্রহ গড়তে পারেনি তাঁর দল। উইকেট রক্ষক ব্যাটসম্যান ধীমান ঘোষের ৬৪ রানের উপর ভর করে ২১৩ রান সংগ্রহ করে তারা। দক্ষিণাঞ্চলের পক্ষে রুবেল ছিলেন দুর্দান্ত। ৪২ রানে নিয়েছেন ৫ উইকেট।  

২১৪ রানের মামুলি টার্গেটে ব্যাট করতে নেমে ওপেনার সৈকত আলী  ৫০ রান করলেও এদিনও ব্যর্থ হন জাতীয় দলের ওপেনার ইমরুল কায়েস। এক পর্যায়ে ১৪৩ রানেই ৭ উইকেট হারিয়ে পরাজয়ের দিকেই যাচ্ছিল মাশরাফির দল। কিন্তু ওই অবস্থা থেকে দলকে দারুণ এক জয় পাইয়ে দেন মাশরাফি । ৩ টি বিশাল ছয় এবং ৪টি চারের সাহায্যে তাঁর ৩৩ বলে ৫০ রানের ইনিংসের কল্যাণে আসরে প্রথম জয় পায় দক্ষিণাঞ্চল দল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.