Sylhet Today 24 PRINT

দ্বিতীয় ইনিংসে ৯৭ রানে গুটিয়ে গিয়ে রংপুরের কাছে হারল সিলেট

ক্রীড়া প্রতিবেদক |  ০৫ অক্টোবর, ২০১৬

সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম জাতীয় লিগের হোম ম্যাচে ভালো অবস্থা থেকেও দ্বিতীয় ইনিংসের ব্যাটিং ব্যর্থতায় রংপুর বিভাগের কাছে হেরে গেছে স্বাগতিক সিলেট বিভাগ।

সিলেটের সামনে টার্গেট ছিল মাত্র ১৫৩ রানের তবে এই রানটুকু তোলতে পারলেন না অলক-রাজীনরা। দ্বিতীয় ইনিংসে ইমতিয়াজ হোসেন তান্না (২৬), অধিনায়ক অলক কাপালি (২৪) ও শাহানুর রহমান (১৯) ছাড়া দুই অংক ছুঁতে পারেননি আর কেউ।

রোববার শুরু হওয়া এই ম্যাচে প্রথম ইনিংস রংপুর করেছিল ২১৭ জবাবে জাকির হাসানের সেঞ্চুরির কল্যাণে ২৪৭ রান করে লীড নেয় সিলেট। দ্বিতীয় ইনিংসে রংপুরকে ১৮৩ রানে গুটিয়ে দিয়ে ১৫৩ রানের সহজ টার্গেট এনে দেন সিলেটের বোলাররা কিন্তু ব্যাটসম্যানদের নিদারুণ ব্যর্থতায় জয় বঞ্চিত হয় সিলেট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.