Sylhet Today 24 PRINT

আইপিএলে’র চেয়ারম্যান হলেন শ্রীনি বিরোধী শুকলা

সিলেটুডে স্পোর্টস ডেস্ক |  ০৭ এপ্রিল, ২০১৫

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পরিচালনা পরিষদের চেয়ারম্যান হলেন শ্রীনিবাসন বিরোধি হিসেবে পরিচিত রাজিব শুকলা। এর আগেও তিনি একই পদে ছিলেন।  সোমবার এক বিবৃতিতে এ ব্যাপারটি নিশ্চিত করে বোর্ড অব ক্রিকেট কন্ট্রোল ফর ক্রিকেট (বিসিসিআই)।  আর এতে করে ভারতীয় ক্রিকেটে ডালমিয়া ও শ্রীনিবাসনের মধ্যকার বিরোধ আরও পরিষ্কার হল।

শুকলা এর আগে ২০১৩ সালের জুনে দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়ে আইপিএলের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছিলেন। পরে তার পরিবর্তে অন্তবর্তী কালিন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন রানজিব বিশওয়াল।এদিকে এবারের এ পরিচালনা পরিষদের পরিচালক হিসেবে রাখা হয়েছে সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ও রবি শাস্ত্রীকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.