Sylhet Today 24 PRINT

অলকের সেঞ্চুরিতে জাতীয় লীগে চট্টগ্রামের বিপক্ষে সিলেটের আধিপত্য

স্পোর্টস ডেস্ক |  ০৮ অক্টোবর, ২০১৬

ফাইল ছবি

জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচের প্রথম দিনে চট্টগ্রামের বিপক্ষে সেঞ্চুরি করেছেন সিলেটের অধিনায়ক অলক কাপালী।

ফতুল্লায়  টস হেরে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে সিলেটের সংগ্রহ ৫ উইকেটে ২৮১ রান। কাপালী ১০৫ ও শাহানুর রহমান ১৭ রানে ব্যাট করছেন। অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটে এরই মধ্যে ৪৭ রানের জুটি গড়েছেন তারা। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি অলকের ১৮তম শতক।

রাজীন সালেহ করেছেন ৫১ রান। পঞ্চম উইকেটে রুমান আহমেদের সঙ্গে ৭৭ রানের জুটিতে প্রতিরোধ গড়েন কাপালী। রুমানের বিদায়ের পর দিনের বাকি সময়টুকু শাহানুরকে নিয়ে নিরাপদেই কাটিয়ে দেন তিনি।

সংক্ষিপ্ত স্কোর:

সিলেট ১ম ইনিংস: ৯০ ওভারে ২৮১/৫ (ইমতিয়াজ ৪, সায়েম ২৭, জাকির ৩২, রাজিন ৫১, কাপালী ১০৫*, রুমান ২৭, শাহানুর ১৭*; ইফতেখার ২/৭৮, সাঈদ ১/২৫, সাইফুদ্দিন ১/৩৮, বেলাল ১/৩৮)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.