Sylhet Today 24 PRINT

ইংল্যান্ডের বিপক্ষে দুই প্রস্তুতি ম্যাচে সৌম্য ও সাব্বির অধিনায়ক

স্পোর্টস ডেস্ক |  ০৮ অক্টোবর, ২০১৬

টেস্ট সিরিজের আগে বিসিবি একাদশের সাথে দুটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড। আর এই দুই ম্যাচের জন্য দুই তরুণ ক্রিকেটারকে অধিনায়ক করে বিসিবি একাদশ ঘোষণা করেছেন নির্বাচকরা। প্রথম ম্যাচে নেতৃত্বে থাকবেন সাব্বির আর সৌম্য অধিনায়কত্ব করবেন দ্বিতীয় ম্যাচে। সাব্বির প্রথম ম্যাচ খেললেও সৌম্য খেলবেন দুটি ম্যাচই।

প্রথম ম্যাচে আরও আছেন শাহরীয়ার নাফীসের মত সিনিয়র ক্রিকেটার। তরুণ মোসাদ্দেক খেলবেন দুটি ম্যাচই।

প্রথম ম্যাচের স্কোয়াড: সৌম্য সরকার, শাহরিয়ার নাফীস, নাজমুল হোসেন শান্ত, সাব্বির রহমান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, শুভাগত হোম, নুরুল হাসান, রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বি, আবু জায়েদ রাহি, এবাদত হোসেন, সাদমান ইসলাম।

দ্বিতীয় ম্যাচের স্কোয়াড: সৌম্য সরকার (অধিনায়ক), আব্দুল মজিদ, নাজমুল হোসেন শান্ত, তানভির হায়দার খান, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান মিরাজ, নুরুল হাসান, আল আমিন হোসেন, আবু হায়দার রনি, শুভাশীষ রায়, এবাদত হোসেন, সাদমান ইসলাম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.