Sylhet Today 24 PRINT

ইমরুলের হ্যামস্ট্রিংয়ে টান, দ্বিতীয় ওয়ানডেতে অনিশ্চিত

স্পোর্টস ডেস্ক |  ০৯ অক্টোবর, ২০১৬

প্রথম ওয়ানডেতে আকস্মিক ব্যাটিং বিপর্যয়ে জেতা ম্যাচ হেরে যাওয়া বাংলাদেশের জন্য খারাপ খবর আসল দ্বিতীয় ম্যাচের আগের দিন। ইনজুরির শঙ্কায় পড়েছেন দারুণ ফর্মে থাকা ইমরুল কায়েস। প্রথম ম্যাচেই যার ব্যাট থেকে এসেছে চমৎকার শতক।

প্রথম ওয়ানডেতে ব্যাটিয়ের সময় পায়ে  ক্র্যাম্প নিয়ে খেলা ইমরুলের হ্যামস্ট্রিং পেশিতেও টান লেগেছে। শনিবার সারাদিনই বরফ দিয়ে রেখেছিলেন তবে ব্যাথা কমেনি। রোববার সকালে তাই অবস্থা বুঝে সিদ্ধান্ত হবে উদ্বোধনী এই ব্যাটসম্যানের দ্বিতীয় ওয়ানডে খেলবেন কিনা।

শুক্রবার সেঞ্চুরির পথে ৮১ রানের পর টান লাগে পায়ে। মাঠেই বেশ কিছুক্ষণ শুশ্রূষা নিলেও অস্বস্তি নিয়েই খেলেছেন বাকিটুকু। আউটও হয়েছেন সময়মত ক্রিজে ফিরতে না পেরে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.